প্রবর্তন: ১৯৮১ খ্রিঃমেয়াদ: ৫ (পাঁচ) বছর
ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড
প্রবাসী বাংলাদেশী এবং ওয়েজ আর্নারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি লাভজনক ৫ বছর মেয়াদী সঞ্চয় বন্ড। মেয়াদান্তে করমুক্ত ১২.০০% পর্যন্ত (সরল হারে) মুনাফা উপার্জন করুন।
মূল্যমান (টাকা): 25,000 | 50,000 | 1,00,000 | 2,00,000 | 5,00,000 | 10,00,000 | 50,00,000
কোথায় পাওয়া যায়: বাংলাদেশ ব্যাংক, দেশে অবস্থিত যে কোন তফসিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি হতে ক্রয় করা যায়।
মুনাফার হার এবং মেয়াদ পূর্তির পূর্বে ভাঙানোর স্ল্যাব (%)
মোট বিনিয়োগের স্ল্যাব এবং ভাঙানোর সময়ের ওপর ভিত্তি করে পুনঃনির্ধারিত মুনাফার হার।
| মেয়াদ (উত্তীর্ণ হইলে) | বিদ্যমান মুনাফার হার | পুনঃনির্ধারিত মুনাফার হার (%) | |||
|---|---|---|---|---|---|
| ১৫,০০,০০০ টাকা পর্যন্ত | ১৫,০০,০০১ হতে ৩০,০০,০০০ | ৩০,০০,০০১ হতে ৫০,০০,০০০ | ৫০,০০,০০১ হতে তদূর্ধ্ব | ||
| ৬-মাস পর, কিন্তু ১২ মাসের পূর্বে | 8.70% | 8.70% | 7.98% | 7.25% | 6.53% |
| ১২-মাস পর, কিন্তু ১৮ মাসের পূর্বে | 9.45% | 9.45% | 8.66% | 7.88% | 7.09% |
| ১৮-মাস পর, কিন্তু ২৪ মাসের পূর্বে | 10.20% | 10.20% | 9.35% | 8.50% | 7.65% |
| ২৪-মাস পর, কিন্তু ৬০ মাসের পূর্বে | 11.20% | 11.20% | 10.27% | 9.33% | 8.40% |
| মেয়াদান্তে | 12.00% | 12.00% | 11.00% | 10.00% | 9.00% |
👥 যারা ক্রয় করতে পারবেন
- ✓কারা কিনতে পারবেন: বৈধ ওয়েজ আর্নার নিজে বা আবেদনপত্রে উল্লেখিত ব্যক্তি বা বাংলাদেশে তার বেনিফিসিয়ারীর নামে।
- ✓বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও কর্মচারীগণ ক্রয় করতে পারেন।
- ✓বিদেশে লিয়েনে কর্মরত সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত অথবা আধা-স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানের এমপ্লয়িগণ নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে।
- ✓ক্রয়ের ঊর্ধ্বসীমা: কোন ঊর্ধ্বসীমা নেই।
🎁 অন্যান্য সুবিধা
- ★৪০% থেকে ৫০% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে।
- ★ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়।
- ★বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে।
- ★নমিনি নিয়োগ / পরিবর্তন ও বাতিল করা যায়।
- ★হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে।
- ★এফসি একাউন্ট থাকার বাধ্যবাকতা নেই।
- ★এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত।
- ★এ বন্ডের মূল অর্থ ইউ.এস. ডলারে গ্রহণ করার সুযোগ রয়েছে।