মেয়াদ: ৩ (তিন) বছর

ইউ. এস. ডলার প্রিমিয়াম বন্ড

অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ৩ বছর মেয়াদী ইউ.এস. ডলার মূল্যের একটি বন্ড, যা ৭.৫০% পর্যন্ত মুনাফা প্রদান করে।

মূল্যমান (US$): 500, 1,000, 5,000, 10,000, 50,000

যেখানে পাওয়া যায়: বাংলাদেশ ব্যাংক, দেশে অবস্থিত যে কোন তফসিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি হতে ক্রয় করা যায়।

💡কীভাবে এই বন্ডে বিনিয়োগ করবেন

Step 1 / 3

এফসি অ্যাকাউন্ট সচল রাখুন

বাণিজ্যিক ব্যাংকে আপনার সচল ফরেন কারেন্সি (FC) অ্যাকাউন্ট বা ইউএস ডলারে ড্রাফট রাখুন।

Step 2 / 3

আবেদনপত্র জমা দিন

পাসপোর্টের কপি, ছবি এবং ইউএস ডলার ফান্ড সহ আবেদনপত্রটি অথরাইজড ডিলার ব্যাংক শাখায় জমা দিন।

Step 3 / 3

অর্ধবার্ষিক মুনাফা গ্রহণ

প্রতি ৬ মাস পর পর প্রদেয় মুনাফা বাংলাদেশী টাকায় বুঝে নিন, অথবা মূল টাকা পুনরায় বিনিয়োগ করুন।

মুনাফার হার এবং মেয়াদ পূর্তির পূর্বে ভাঙানোর স্ল্যাব (%)

মেয়াদবিদ্যমান মুনাফার হার (%)পুনঃনির্ধারিত মুনাফার হার (%)
ইউএস ডলার (US$) ১,০০,০০০ (এক লক্ষ) পর্যন্তইউএস ডলার (US$) ১,০০,০০১ হতে ৫,০০,০০০ পর্যন্তইউএস ডলার (US$) ৫,০০,০০১ হতে তদূর্ধ্ব পর্যন্ত
১ম বছরান্তে6.506.505.004.00
২য় বছরান্তে7.007.005.504.50
৩য় বছরান্তে7.507.506.005.00

👥 যারা ক্রয় করতে পারবেন ও ঊর্ধ্বসীমা

অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিক।

ক্রয়ের ঊর্ধ্বসীমা: কোন ঊর্ধ্বসীমা নেই।

🎁 অন্যান্য সুবিধা

  • ১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে।
  • ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়।
  • বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে।
  • নমিনি নিয়োগ / পরিবর্তন ও বাতিল করা যায়।
  • হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে।
  • এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত।
  • এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ডলারে প্রাপ্য।
  • বিনিয়োগকৃত অর্থের জন্য মুনাফা বাংলাদেশী মুদ্রায় প্রাপ্য।