মেয়াদ: ৩ (তিন) বছর
ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড
অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা ৩ বছর মেয়াদী ইউ.এস. ডলার মূল্যের একটি বন্ড, যা ৬.৫০% পর্যন্ত মুনাফা এবং নমনীয় প্রত্যাবাসন বিকল্প প্রদান করে।
মূল্যমান (US$): 500, 1,000, 5,000, 10,000, 50,000
যেখানে পাওয়া যায়: বাংলাদেশ ব্যাংক, দেশে অবস্থিত যে কোন তফসিলী ব্যাংকের অথরাইজড ডিলার (AD) শাখা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের তফসিলী ব্যাংকের শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি হতে ক্রয় করা যায়।
মুনাফার হার এবং মেয়াদ পূর্তির পূর্বে ভাঙানোর স্ল্যাব (%)
| মেয়াদ | বিদ্যমান মুনাফার হার (%) | পুনঃনির্ধারিত মুনাফার হার (%) | ||
|---|---|---|---|---|
| ইউএস ডলার (US$) ১,০০,০০০ (এক লক্ষ) পর্যন্ত | ইউএস ডলার (US$) ১,০০,০০১ হতে ৫,০০,০০০ পর্যন্ত | ইউএস ডলার (US$) ৫,০০,০০১ হতে তদূর্ধ্ব পর্যন্ত | ||
| ১ম বছরান্তে | 5.50 | 5.50 | 4.00 | 3.00 |
| ২য় বছরান্তে | 6.00 | 6.00 | 4.50 | 3.50 |
| ৩য় বছরান্তে | 6.50 | 6.50 | 5.00 | 4.00 |
👥 যারা ক্রয় করতে পারবেন ও ঊর্ধ্বসীমা
✓অনিবাসী বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূত বিদেশী নাগরিক।
✓ক্রয়ের ঊর্ধ্বসীমা: কোন ঊর্ধ্বসীমা নেই।
🎁 অন্যান্য সুবিধা
- ★এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ডলারে প্রাপ্য।
- ★ষান্মাসিকভিত্তিতে মুনাফা প্রদেয়।
- ★বন্ডের বিপরীতে ঋণ গ্রহণের সুবিধা রয়েছে।
- ★নমিনি নিয়োগ / পরিবর্তন ও বাতিল করা যায়।
- ★হারিয়ে গেলে, পুড়ে গেলে বা নষ্ট হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুযোগ রয়েছে।
- ★এ বন্ডে বিনিয়োগকৃত অর্থ ও অর্জিত মুনাফা আয়কর মুক্ত।
- ★১৫% থেকে ২৫% পর্যন্ত মৃত্যু-ঝুঁকির সুবিধা রয়েছে।
- ★বিনিয়োগকৃত অর্থের জন্য মুনাফা বিনিয়োগকারীর অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশী মুদ্রায় প্রাপ্য, অন্যথায় ডলারে প্রাপ্য।